খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

আরটিভি নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৮:৫৬ এএম


খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
নিহত আজিজুল ইসলাম। ছবি: সংগৃহীত

খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলামের (৩৮) বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে জালমা ইউনিয়নের রাঙ্গামারি এলাকায় তিনটি মোটরসাইকেলে ৬-৭ জন যুবক এসে অতর্কিত আজিজুলকে কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, নিহতের নামে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীদের ধরতে ও ঘটনার মূল কারণ বের করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission