images

দেশজুড়ে

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শনিবার, ০৯ মে ২০২৬ , ০১:৩২ পিএম

চট্টগ্রামে মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই রেহেনা বেগম (৬০) নামে একজন নিহত হন। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা বদিউল আলমের স্ত্রী। একই ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত বাকি দুজন এবং আহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন
a

জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করা হবে: পুলিশ সুপার মাসুদ

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেই সঙ্গে নিহত একজনকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, বেপরোয়া গতির দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি। এতে দুটি বাসই দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় একজন ঘটনাস্থলে এবং দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। 

তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরটিভি/আইএম