ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করা হবে: পুলিশ সুপার মাসুদ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার (৮ মে) বিকেলে অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্প ও এলাকা পরিদর্শন করে এ কথা বলেন চট্টগ্রাম জেলার সদ্য যোগদানকারী পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামের মানুষের জানমালের নিরাপত্তা প্রদান ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলাই প্রধান লক্ষ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে পদায়নের পর বৃহস্পতিবার নতুন কর্মস্থলে যোগ দেন তিনি।

শুক্রবার প্রথমেই জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন তিনি। মাসুদ আলম বলেন, ‘জঙ্গল সলিমপুরকে একটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে এতদিন বাইরে থেকে আমরা চিনে এসেছি। এখানে র‍্যাব সদস্যকেও হত্যার ঘটনা ঘটেছে।’

এসময় তিনি বলেন, প্রশাসনের উদ্যোগে এ জনপদকে সন্ত্রাসমুক্ত করা হয়েছে। আগামীতেও এখানে যারা আছেন তারা যেন নিরাপদে বসবাস করতে পারেন, আর কোনো সন্ত্রাসী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে পুলিশ প্রশাসন কাজ করবে।

উল্লেখ্য, গত মার্চে জঙ্গল সলিমপুরে বড় আকারের অভিযান পরিচালনা করে প্রশাসন। সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে সন্ত্রাসীরা যাতে আস্তানা গড়তে না পারে, সেই লক্ষ্যে সেখানে দুটি ক্যাম্প স্থাপন করা হয়েছে- একটি র‌্যাবের এবং একটি পুলিশের।

বর্তমানে এলাকাটি সার্বক্ষণিক টহলের আওতায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
দিনাজপুরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে ট্রাফিক পুলিশ।
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
হবিগঞ্জের মাধবপুর পৌরবাসীর নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রায় ৫ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর এক বছরের মধ্যেই বন্ধ হয়ে গেছে।
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ 
ইলিশের ভরা মৌসুম চলছে, কিন্তু নদীতে নেই কাঙ্ক্ষিত ইলিশ। সরবরাহ কম থাকায় চাঁদপুরের বিভিন্ন মাছের আড়ত ও বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে জাতীয় মাছটি।
চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ 
নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের ভাইরাল ভিডিও নিয়ে তদন্তে কমিটি
নেত্রকোনায় এক মাদরাসা শিক্ষকের সঙ্গে এক নারীর কথিত আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সমালোচনা শুরু হলে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের ভাইরাল ভিডিও নিয়ে তদন্তে কমিটি
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, অতঃপর...
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় মামলা হয়েছে।
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, অতঃপর...
আরও পড়ুন
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
একসঙ্গে একই ব্যাচের চার বন্ধুর বাজিমাত
আওয়ামী লীগের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন