images

দেশজুড়ে

জামালপুরে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৩:৪৪ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল খালেক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর দুর্গা বাগান বাড়ি থেকে তাকে আটক করা হয়। শনিবার (৯ মে) দুপুরে আটককৃত খালেককে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার (৮ মে) দুপুরে চরকালিকাপুর এলাকায় অবস্থিত দুর্গা বাগান বাড়ি নামক স্থানে খেলতে যায় স্থানীয় তিন বছরের এক শিশু।

এই সুযোগে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে দুর্গা বাগান বাড়ির নৈশ প্রহরী আবদুল খালেক। পরে ওই শিশুটি ‘কান্নাকাটি ও চিৎকার’ করলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবদুল খালেককে আটক করে। 

আরও পড়ুন
uysz

নিজ ঘর থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটকের পর শনিবার দুপুরে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

আরটিভি/কেডি