ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

নিজ ঘর থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে আব্দুল জব্বার (২৭) নামে এক গ্রাম পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) সকালে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের নাওপাড়া গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের জলিল চৌকিদারের ছেলে।

পারিবার ও স্থানীয় সূত্র জানা গেছে, আব্দুল জব্বারের সঙ্গে তার স্ত্রীর বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। তার স্ত্রী দীর্ঘদিন বাবার বাড়িতে অবস্থান করে ঈদুল ফিতরের পর আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন। এরপরও তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত।

শনিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখতে পান, ঘরের ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন আব্দুল জব্বার। পরে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এতিম জমজ বোনকে প্রায়ই ডেকে নিতেন মাদারাসার পরিচালক, অতঃপর...
যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি আবাসিক হাফেজিয়া মাদরাসার পরিচালকের বিরুদ্ধে দুই এতিম জমজ বোনকে (১১) যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে উপজেলার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের রওজাতুল জান্নাত বালিকা হাফেজিয়া মাদরাসার পরিচালক ও বায়তুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমানের বিরুদ্ধে। 
এতিম জমজ বোনকে প্রায়ই ডেকে নিতেন মাদারাসার পরিচালক, অতঃপর...
জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম
জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত ভোট নিয়েছে, কিন্তু ভোটের পর মানুষের পাশে নেই বলেও দাবি করেছেন তিনি।
জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম
পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন
দুর্গাপূজার ছুটি কাটাতে স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন সুখন চৌধুরী। নরসিংদীর বাসায় রেখে গিয়েছিলেন জমি বিক্রির ৫০ লাখ টাকা, যা দিয়ে ডাইং কারখানা কেনার পরিকল্পনা ছিল তার। ছয় দিন পর ফিরে দেখেন, জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন
ঘুষ ছাড়া ফাইল নড়ে না চাম্বল ভূমি অফিসে!
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ লেনদেন ও সেবা নিতে যাওয়া মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। অফিস সহায়ক বাসু দাশকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের অভিযোগও উঠেছে।
ঘুষ ছাড়া ফাইল নড়ে না চাম্বল ভূমি অফিসে!
জামালপুরে সাড়ে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ 
নৌকায় করে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় চোরাচালানের সময় জামালপুরের সীমান্তে অভিযান চালিয়ে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জামালপুরে সাড়ে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ 
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩
৪২ বাইসাইকেল ও অটোরিকশাসহ গ্রেপ্তার ২
স্তন ক্যানসার সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’
মুন্সীগঞ্জে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ