শনিবার, ০৯ মে ২০২৬ , ০৮:৩৬ পিএম
সুনামগঞ্জের জগন্নাথপুরে ডোবার পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৪০) বিবস্ত্র ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নাদামপুর গ্রামের পতিত জমিতে থাকা ডোবার পাশে ওই নারীর বিবস্ত্র ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় স্কুলশিক্ষক জামাল উদ্দিন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানার পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ওই নারীর বাম পায়ে ও ডান হাতের বেশ বেশকিছু অংশ ক্ষতবিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শিয়াল বা কুকুরের দ্বারা এ ক্ষত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে- ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার নাম-পরিচয় কারো জানা নেই।
আরটিভি/এমএইচজে