ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভোলায় অজ্ঞান করে কলেজছাত্রীকে অপহরণ, অতঃপর...

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: আরটিভি

ভোলার চরফ্যাশনে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফিল্মি স্টাইলে এক কলেজছাত্রীকে অপহরণের মামলায় হাসনাইন (২১) ও মেহেদী হাসান (২৬) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে তাদের কুয়াকাটার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা করেছেন।

শনিবার (৯ মে) দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হলে চরফ্যাশন চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফজাল হোসেন তাদের হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা সালাউদ্দিন মেম্বারের ছেলে জাবেদ (২৫), সালাউদ্দিন মেম্বার (৫৫), ইউসুফের ছেলে মেহেদী হাসান (২৬) ও সিরাজ বেপারীর ছেলে হাসনাইন (২১)।

এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, অপহৃত কলেজছাত্রী উপজেলার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা এবং ফাতেমা মতিন মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে জাবেদ নামে এক যুবক তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি পরিবার জানতে পেরে স্থানীয়ভাবে তাকে সতর্ক করলেও তিনি বিরত হননি। পরে অভিযুক্ত জাবেদের পরিবার কলেজছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্তরা।

আরও পড়ুন

অভিযোগে আরও বলা হয়, গত ৬ মে দুপুর আনুমানিক ২টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিআরডিবি মোড় এলাকায় পৌঁছালে জাবেদ ও তার সহযোগীরা একটি মাইক্রোবাসে জোরপূর্বক ওই ছাত্রীকে তুলে নেন। পরে তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে কুয়াকাটায় নিয়ে যাওয়া হয়।

অপহৃত ছাত্রীর বাবা বলেন, আমার মেয়েকে অপহরণ করে কুয়াকাটা নিয়ে যাওয়া হয়। পরে সে কৌশলে অপহরণকারীদের ফোন থেকে আমাদের বিষয়টি জানায়। এরপর আমরা চরফ্যাশন থানায় মামলা করি। পরে পুলিশ মহিপুর থানা পুলিশের সহযোগিতায় কুয়াকাটার একটি হোটেল থেকে আমার মেয়েকে উদ্ধার করে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে নেওয়া হলে আদালত হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
আরও পড়ুন
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
শিক্ষিকাকে অপহরণ চেষ্টা, যুবক বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’
৪ জেলেকে ধরে নিয়ে গেল সুন্দরবনের ‘মজনু বাহিনী’
বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি