শনিবার, ০৯ মে ২০২৬ , ১০:২৯ পিএম
মার্কিন বাণিজ্য চুক্তি বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিঞা গোলাম পরওয়ার বলেছেন, আমরা সেই সময় সরকারকে বলেছিলাম জনগণকে চুক্তি বিষয়ে জানাতে হবে কিন্তু সরকার তা করেনি। আমরা ঐকমত্য কমিশনে একটা দফা করেছিলাম আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের স্বার্থে যত ধরনের চুক্তি হবে আন্তর্জাতিক আইন হবে সেটা পার্লামেন্টে উচ্চ কক্ষে আলোচনা করে পাস করতে হবে জাতিকে জানাতে হবে, কিন্তু বিএনপি এটাতে নোট অব ডিসেন্ট দিয়েছে। এজন্য জানার কোনো সুযোগ নেই? কি চুক্তি হলো দেশ কি বিক্রি করে দিলো এটা জাতী জানবার কোনো সুযোগ আগের কোনো সরকার দেয়নি আমরা এই জায়গা থেকে সরে এসে কর্তৃত্ববাদী সংবিধানে যে কাঠামো আছে সেটা থেকে সরে আসতে চেয়ে আমরা সংস্কার প্রস্তাব করেছিলাম।
তিনি আরও বলেন, বাণিজ্য চুক্তির সময়ে আমদানি-রপ্তানি গার্মেন্টস ব্যাবসা বিষয়ে দেশের যেসব স্বার্থবিরোধী, সেগুলোকে সংশোধন করতে বলেছি কিন্তু সরকার চেষ্টা করেও তা পারেনি।
শনিবার (৯ মে) বিকেলে পঞ্চগড় পৌরসভার নিমনগড় এলাকায় মিঞা গোলাম পরওয়ার পঞ্চগড় চেম্বারের কনভেনশন হলে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, সাধারন সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন সহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। এর আগে মিঞা গোলাম পরওয়ার জেলার রোকন শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
আরটিভি/এমএইচজে