ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন কারামুক্ত যুবলীগ নেতা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৯:৪৮ পিএম
মেয়র পদপ্রার্থী যুবলীগ নেতা শাহ নেওয়াজ শানু। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কারামুক্ত এক যুবলীগ নেতার মেয়র পদে প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সম্ভাব্য ওই প্রার্থীর নাম শাহ নেওয়াজ শানু। তিনি মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি মাধবপুর উপজেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি স্থানীয় যুবদল নেতা আমিনুর রহমান আমিনের করা বৈষম্যবিরোধী একটি মামলায় দীর্ঘদিন কারাবরণের পর জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন শাহ নেওয়াজ শানু। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড ও সম্ভাব্য প্রার্থিতা নিয়ে সরব হয়ে ওঠেন তিনি। গত কয়েকদিন ধরে ফেসবুকে বিভিন্ন প্রচারণার মাধ্যমে নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরছেন শাহ নেওয়াজ শানু।

শনিবার (৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকেও তিনি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দেন এবং পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এর আগেও অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন তিনি। সে সময় আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নেননি।

এদিকে আবারও যুবলীগের ব্যানারে তার মেয়র পদে প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত তিনি নির্বাচনি মাঠে থাকবেন কি-না কিংবা কতটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন— তা নিয়েও স্থানীয়দের মধ্যে চলছে নানা বিশ্লেষণ।

আরও পড়ুন

মেয়র পদপ্রার্থী শাহ নেওয়াজ শানু বলেন, মাধবপুর পৌরসভার মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। জনগণের সমর্থনে নির্বাচিত হলে পৌরবাসীর সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব। অংশগ্রহণমূলক নির্বাচনই একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করতে পারে।

মাধবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ হাবিবুর রহমান বলেন, নির্বাচন করা একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সব মতের মানুষের অংশগ্রহণে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে।

দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি ও যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, আইনগত কোনো বাধা না থাকলে যে কেউ নির্বাচন করতে পারেন। তবে সন্ত্রাসী বা ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি যেন না হয়, সেটি নিশ্চিত করতে হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সড়কে বাইক চালাচ্ছিলেন প্রেমিকা পিছনে বসা ছিল প্রেমিক, অতঃপর...
যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে প্রেমিক প্রেমিকার মৃত্যু হয়েছে।
সড়কে বাইক চালাচ্ছিলেন প্রেমিকা পিছনে বসা ছিল প্রেমিক, অতঃপর...
যোগদান না করেই ফিরে গেলেন জামালপুর নার্সিং কলেজের নতুন অধ্যক্ষ
জামালপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজে যোগদান করতে পারেননি জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর সিভিল সার্জনের কার্যালয়সংলগ্ন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে এ ঘটনা ঘটে। জানা গেছে, অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন দীর্ঘদিন শেরপুর নার্সিং কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতি, অগণতান্ত্রিক বিচার, শিক্ষার্থীদের হুমকি প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। পরে শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের টানা এক মাসের আন্দোলনের পর গত ১২ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাকসুদা ইয়াসমিনকে শেরপুর নার্সিং কলেজ থেকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারির পর থেকেই জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা তার যোগদানের প্রজ্ঞাপন বাতিল এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদা ইয়াসমিন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদান করতে আসেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দেখে ‘ভুয়া’, ‘দুর্নীতিবাজ’, ‘লোভী’, ‘ধান্দাবাজ’, ‘মিথ্যাবাদী’ ও ‘ফ্যাসিস্ট’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাকে কলেজে প্রবেশে বাধা দেন তারা। শিক্ষার্থীদের বাধার মুখে দীর্ঘ সময় কলেজের সামনে অবস্থান করতে হয় মাকসুদা ইয়াসমিনকে। পরে দুপুর ২টার দিকে কলেজে প্রবেশ করতে না পেরে গেট থেকেই ফিরে যান তিনি। এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছেন, বিষয়টি আমি শুনেছি। এখন তার বদলির বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। আরটিভি/টিআর
যোগদান না করেই ফিরে গেলেন জামালপুর নার্সিং কলেজের নতুন অধ্যক্ষ
ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪
রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলন্ত কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের আটটি লাগেজ চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। 
ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪
ডিসেম্বরে উন্মুক্ত হচ্ছে পঞ্চবটি–মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সড়কমন্ত্রী
মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নির্মাণাধীন প্রকল্পটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। শেখ রবিউল আলম বলেন, মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সার্বিক অগ্রগতির পরিস্থিতি সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করা হতে পারে। তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন। এদিকে, মুক্তারপুর সেতুর টোল মওকুফ অথবা নামমাত্র টোল আদায়ের বিষয়ে স্থানীয়দের দাবির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, সেতু ও সড়ক ব্যবস্থাপনায় টোল নীতিমালার বিধান অনুসরণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধির উত্থাপিত যুক্তিসংগত দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ ছাড়া মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়কনিরাপত্তা জোরদার এবং যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। মুক্তারপুর-পঞ্চবটি এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে এ অঞ্চলের মানুষের যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। আরটিভি/টিআর
ডিসেম্বরে উন্মুক্ত হচ্ছে পঞ্চবটি–মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সড়কমন্ত্রী
পাইকগাছায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৭
খুলনার পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতা, ইভ টিজিং ও চুরিসহ বিভিন্ন অপরাধে ১৭ জনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চারজনের কাছ থেকে ২৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, জুয়া, ইভ টিজিং, চুরি ও নাশকতাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হয়। আটক চার ব্যক্তি হলেন উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফতেহপুর এলাকার লিয়াকত গাজীর ছেলে হুসাইন গাজী (২২), কপিলমুনির নাসিরপুর এলাকার কহিনুর বিশ্বাসের ছেলে শহীদ হাসান বিশ্বাস, একই এলাকার হাফিজুল বিশ্বাসের ছেলে হাসিবুল ইসলাম শিমুল এবং মাহমুদকাটির কৃষ্ণপদ দেবনাথের ছেলে প্রদীপ দেবনাথ। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, আটক হুসাইন গাজীর কাছ থেকে ১০টি, প্রদীপ দেবনাথের কাছ থেকে ১০টি, শহীদ হাসান বিশ্বাসের কাছ থেকে তিনটি এবং হাসিবুল ইসলাম শিমুলের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৫ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জুয়া খেলার অভিযোগে ছয়জন, ইভ টিজিংয়ের ঘটনায় তিনজন, মসজিদের মোটর চুরির মামলায় একজন এবং নাশকতার মামলায় একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুজনকে আটক করা হয়। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/টিআর
পাইকগাছায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৭
আরও পড়ুন
ক্লাসরুম যেন মরণফাঁদ
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
হবিগঞ্জে এক রাতে তিন বিদ্যালয়ে চুরি
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা