images

দেশজুড়ে / প্রবাস

দাদা-দাদির কবরের পাশে শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি

শনিবার, ০৯ মে ২০২৬ , ১০:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রে এক মার্কিন নাগরিক রুমমেট কর্তৃক নির্মম হত্যার শিকার মাদারীপুরের প্রত্যন্ত গ্রামের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টিকে তার দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে।

শনিবার (৯ মে) বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা চরগোবিন্দপুর গ্রামের জহিরুল ইসলাম আকন (দিলু) ও আইভি বেগম দম্পতির মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টি। দুই ভাই বোনের মধ্যে ছোট তিনি। একটি ইন্সরেন্স কোম্পানিতে চাকরির সুবাদে বাবা জহিরুল ইসলাম পরিবার নিয়ে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। ঈদসহ বিভিন্ন অনুষ্ঠানেই আসেন গ্রামে। তাই ঢাকাতেই লেখাপড়া করেন বৃষ্টি।

আরও পড়ুন
Web-Image---Copy

পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধে কবরস্থানে ভাঙচুর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হন বৃষ্টি। পরে ফুল স্কলারশিপ নিয়ে গত প্রায় ৯ মাস আগে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করতে যান তিনি। সেখানে বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন।

মেধাবী শিক্ষার্থী বৃষ্টির এমন মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার। বৃষ্টিকে এক নজর শেষবারের মতো দেখতে শনিবার সকাল থেকেই মাদারীপুরের চরগোবিন্দপুর গ্রামে বৃষ্টির বাড়িতে মানুষের ঢল নামে। দুপুরে তার মরদেহ গ্রামের বাড়িতে এলে এক হৃদয়বিদারক অবস্থা সৃষ্টি হয়।

আরটিভি/এমএইচজে