images

দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার

রোববার, ১০ মে ২০২৬ , ১০:৫০ এএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন রিভলভার উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) রাত ৯টার দিকে পৌর শহরের জগথা মহল্লার লাছি ব্রিজের কাছ থেকে রিভলভারটি উদ্ধার করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের জগথা নামে স্থানে মাহাবুব চেয়ারম্যানের বাড়ির পাশে লাছি ব্রিজের দক্ষিণে রাস্তার ধারে একটি পরিত্যক্ত রিভলভার পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় জনৈক পথচারী। খবর পেয়ে সেখান থেকে গুলিবিহীন রিভলভারটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ বিষয়ে জিডি করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Web-Image---Copy

যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে পুলিশের গাড়িতে হামলা, অতঃপর...

সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এমএইচজে