ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে পুলিশের গাড়িতে হামলা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১১:০১ পিএম
প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অংশে যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। এ সময় ধাওয়া দিয়ে রবিউল হোসেন (২৮) নামে এক চিহ্নিত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ৩টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার রবিউল হোসেন উপজেলার সলিমপুর ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি ডাকাতির মামলা।

পুলিশ গণমাধ্যমকে জানায়, মহাসড়কে ডাকাতচক্রটি দীর্ঘদিন ধরে বিশেষ কৌশলে ডাকাতি চালিয়ে আসছিল। তারা চলন্ত মাইক্রোবাস বা প্রাইভেট কার লক্ষ্য করে রড বা লোহার পাইপ নিক্ষেপ করতো। এতে চালক আতঙ্কিত হয়ে গাড়ি থামালে ঝোপ থেকে বের হয়ে যাত্রীদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নিত চক্রটি। শুক্রবার রাতে একই কায়দায় পুলিশের একটি সাদা মাইক্রোবাসকে লক্ষ্য করে রড নিক্ষেপ করে। তারা সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে রডটি নিক্ষেপ করেছিল। কিন্তু সেটি ছিল পুলিশের গাড়ি। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় বেশিরভাগ সদস্য পালিয়ে গেলেও রবিউল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম গণমাধ্যশকে বলেন, সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে ডাকাতরা পুলিশের গাড়িতে রড নিক্ষেপ করেছিল। এরপর গাড়ি থেকে নেমে আমরা একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছি।

‌আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
আরও পড়ুন
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর