images

দেশজুড়ে

ধামরাইয়ে কয়েলের আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

রোববার, ১০ মে ২০২৬ , ০১:২৬ পিএম

ঢাকার ধামরাইয়ে গোয়ালঘরে আগুন লেগে কুরবানির ঈদ উপলক্ষে লালন-পালন করা দুটি পূর্ণবয়স্ক ষাঁড় পুড়ে মারা গেছে। এ ঘটনায় একটি গাভিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

শনিবার (৯ মে) দিবাগত রাতে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার এলাকায় এ ঘটনা ঘটে। ষাঁড় দুটির আনুমানিক মূল্য ছিলো সাড়ে তিন লাখ টাকা। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১১টার দিকে নান্নার গ্রামের বাসিন্দা রশিদ আলীর গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সৃষ্টি হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন
Web-Image---Copy

গরু চুরির ঘটনায় সহযোগীসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

ফায়ার সার্ভিস জানায়, গোয়ালঘরে রান্নার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ শুকনা জ্বালানি সংরক্ষণ করা ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। আগুনে কুরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত দুটি ষাঁড় গরু পুড়ে মারা যায়। তবে একটি গাভিকে উদ্ধার করা সম্ভব হয়।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা আল আমিন খান বলেন, এ ঘটনায় আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা সম্পদের মূল্য প্রায় দুই লাখ টাকা।

আরটিভি/এমএইচজে