images

দেশজুড়ে

পিরোজপুরে ১৩ মণ মাছের রেণু জব্দ, ৭ জেলের কারাদণ্ড

রোববার, ১০ মে ২০২৬ , ০৪:১৯ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ লাখ টাকা মূল্যের ১৩ মণ ফাইসা মাছের রেনু পাচারকালে সাতজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১০ মে ২৬ ) দুপুরে তাদের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে শনিবার (৯ মে) গভীর রাতে উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১৩ মণ ওজনের ২ লাখ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেনুসহ তাদের আটক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযান অনুসরণ করে নেছারাবাদ কোস্টগার্ড টিমের অভিযানে তাদের আটক করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

গরু চুরির ঘটনায় সহযোগীসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দাকোপা গ্রামের মো. রেজওয়ান (৩৮), মো. রেদওয়ান (২৮), দেলোটি পাইকগাছা গ্রামের মো. মুস্তাঈন (৩৫), দাকোপা গড়খালী বটবুনিয়া গ্রামের মো. জাকির গাজী (৪১), দাকোপা গড়কালী গ্রামের মো. সিরাজ সরদার (৫৮) পাইকপাড়া দেলোটি গ্রামের মো. তুহিন শেখ (২৬) এবং একই এলাকার মো. পলাশকে (৪০) ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

নেছারাবাদ কোস্টগার্ড পেটি কর্মকর্তা শামীম পারভেজ জানান, সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত মূল্যবান রেনু পোনাগুলো জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

আরটিভি/এমএইচজে