images

দেশজুড়ে

ধানক্ষেত থেকে উদ্ধার হলো ১৩ ফুট লম্বা অজগর, অতঃপর...

রোববার, ১০ মে ২০২৬ , ১১:১৩ পিএম

বাগেরহাটের শরণখোলায় ধানক্ষেত থেকে ১৩ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সাপটির ওজন প্রায় ২৫ কেজি।

রোববার (১০ মে) দুপুরে উপজেলার শরণখোলা গ্রামের ইলিয়াস মাতুব্বর এর ধানের জমি থেকে এটিকে উদ্ধার করা হয়। পরে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন বিশাল এই অজগরটিকে দেখে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগ এবং স্বেচ্ছাসেবী ওয়াইন্ড টিমের সদস্যরা ধানক্ষেত থেকে সাপটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন।

সুন্দরবন ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম। 

আরও পড়ুন
Web-Image11

জুসের মান নিয়ে ঝগড়া, জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

সংগঠনের ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন, খবর পেয়ে আমরা ইলিয়াস মাতুব্বরের ধানক্ষেত থেকে সাপটিকে উদ্ধার করি। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সুন্দরবনে অবমুক্ত করি।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবন-সংলগ্ন এলাকার মানুষ আগের থেকে অনেক সচেতন হয়েছে। স্থানীয় মানুষের সহায়তায় লোকালয়ে আসা সাপটি উদ্ধার করে সুন্দরবনে আবার অবমুক্ত করা হয়েছে। এর আগেও স্থানীয় মানুষের সহায়তায় বেশকিছু অজগর ও হরিণ উদ্ধার করে সুন্দরবন অবমুক্ত করা হয়।

আরটিভি/এমএম