ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

জুসের মান নিয়ে ঝগড়া, জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১১:৩৬ এএম
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

বাগেরহাটে জুসের মান নিয়ে ঝগড়ায় এক জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা করেছে ক্রেতা।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাতটার দিকে চিতলমারী উপজেলার হিজলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ মোল্লা (৪০) ওই গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। অভিযুক্ত বাইজিদ একই গ্রামের বাদশা ইজাহারের ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ির সামনে দোকানে বসে ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় একই এলাকার বাইজিদ ইজারাদার নামের এক ব্যক্তি তার দোকান থেকে একটি জুস কিনে নেন। জুস হাতে নিয়ে তিনি অভিযোগ করেন, এটি ভালো না। তখন দোকানি মুজাহিদ মোল্লা জুসটি খেয়ে বলেন, এটি খারাপ নয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে বাইজিদ তার হাতে থাকা ধারালো অস্ত্র (আশুয়া) দিয়ে মুজাহিদ মোল্লার গলায় কোপ দেন। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত বাইজিদ ইজারাদারকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
দুটি উজ্জ্বল হলুদ চোখ, শরীরজুড়ে বাদামি ও ধূসর পালক। মাছের ঘেরের জালে আটকে পড়েছিল একটি হুতুম পেঁচা। স্থানীয় জাফর শিকদারের উদ্যোগে খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। সুস্থ হওয়ার পর আবারও ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কোলে।
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
‘বিয়ে না করেই’ ২৫ বছরের মুন্নার সঙ্গে ৩২ বছরের নারীর দুই বছর পার, অতঃপর...
গাজীপুর মহানগরীর পূবাইলে বিয়ের আশ্বাসে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মঙ্গলবার (৩ নভেম্বর) মাহমুদুল হাসান মুন্না (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
‘বিয়ে না করেই’ ২৫ বছরের মুন্নার সঙ্গে ৩২ বছরের নারীর দুই বছর পার, অতঃপর...
চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা
চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিতে যাচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা
গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় আহত সেই পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে আন্দোলনকারীদের হামলায় আহত পোশাক শ্রমিক তৌফিক হোসেন (৩৫) মারা গেছেন।
গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় আহত সেই পোশাক শ্রমিকের মৃত্যু
৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী
৪০৬৮ কোটি টাকার নতুন দুইটি জেটি ও ইয়ার্ডসহ আনুষঙ্গিক নির্মাণ কাজের উদ্বোধন করতে বৃহস্পতিবার (৫ নভেম্বরে) মোংলা বন্দরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে দুবলার চরে আটকা ৭ হাজার জেলে
সুন্দরবনসংলগ্ন ৩ গ্রামে বাঘ আতংক, রাত জেগে চলছে পাহারা
১৭ বছর ধরে পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে: আইজিপি
আরটিভিতে সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেল সেই সোলায়মান