সোমবার, ১১ মে ২০২৬ , ০১:৩৭ পিএম
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আঁধারে এক মৎস্যচাষির দুটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার বেশি মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
রোববার (১০ মে) দিবাগত রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মঈনুল ইসলাম বলেন, কয়েক মাস আগে বিভিন্নভাবে ঋণ নিয়ে আমি পুকুরে মাছ চাষ শুরু করি। রোববার দিবাগত রাতে ২টি পুকুরে দুর্বৃত্তকারীরা বিষ দিয়ে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার এই ক্ষতি করায় আমি অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছি। আমার যে ক্ষতি হয়েছে এখান থেকে উদ্ধার হওয়ার মতো এই মুহূর্তে আমার কোনো অবস্থা নেই। একটা সুস্থ তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে বিচারের দাবি জানাচ্ছি এবং অপরাধীদের আইনের মাধ্যমে শাস্তির চাই।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দ এমদাদ আহমেদ বলেন, ওই পুকুর চাষি তার এ ক্ষতিতে নিঃস্ব হয়ে গেছে। আমরা চাই সঠিক তদন্ত করে এবং আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে যারা এ কাজটি করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় থানায় কোনও অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে