images

দেশজুড়ে

হামের টিকার ধারাবাহিকতা না থাকায় বর্তমানে খারাপ পরিস্থিতি: স্বাস্থ্যমন্ত্রী

সোমবার, ১১ মে ২০২৬ , ০২:৪১ পিএম

চার বছর পরপর হামের টিকা দেয়ার কথা ছিলো। ২০২০ সালের পর এর ধারাবাহিকতা না থাকায় হাম বর্তমান পরিস্থিতি ধারণ করে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, যেসব শিশুদের টিকা দেয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে চার সপ্তাহ সময় লাগবে। তারপর হামের পরিস্থিতি স্বাভাবিক হবে। 

সোমবার (১১ মে) সকালে বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন
Web-Image---Copy

বরিশালে নারীর সঙ্গে সময় কাটাতে আবাসিক হোটেলে যুবক, মৃত্যু ঘিরে রহস্য

মন্ত্রী বলেন, সরকারের হাতে হামের কোনো ভ্যাক্সিন ছিল না। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যা কমেছে।

প্রসঙ্গত, সোমবার (১১ মে) বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এদিন সকাল ১০টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনকালে প্রথমেই টিকিট কাউন্টারের যান। সেখানে এক কর্মীকে অনুপস্থিত পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে তিনি চিকিৎসকদের হাজিরা খাতা দেখেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলেন।

আরটিভি/এমএম