images

দেশজুড়ে

বিয়ের আশ্বাসে জেন্ডার পরিবর্তন, অতঃপর যা ঘটলো

সোমবার, ১১ মে ২০২৬ , ১০:৩০ পিএম

সাভারে ফিরোজ আহমেদ নামে এক নৃত্যশিল্পীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জেন্ডার পরিবর্তনে প্ররোচিত করা ও ধর্ষণের অভিযোগে বিপ্লব হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে তার ওপর ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।

সোমবার (১১ মে) ভোররাতে রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

ভুক্তভোগী ফিরোজ সাভার শিশু একাডেমি ও শিল্পকলার একজন নৃত্যশিল্পী। তিনি অভিযোগ করেন, প্রায় ১৭ বছর ধরে বিপ্লব হোসেনের সঙ্গে তার সম্পর্ক ছিল। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে বিপ্লব তাকে ভারতে নিয়ে জেন্ডার পরিবর্তনের চিকিৎসা করান। এ সময় চিকিৎসা ও ভবিষ্যৎ সংসারের কথা বলে তার কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নেন বিপ্লব।

আরও পড়ুন
uttar-pradesh

অন্তঃসত্ত্বা ভাবিকে কুপিয়ে হত্যা, পুলিশ দেখে যুবকের ভয়াবহ তাণ্ডব

তিনি আরও জানান, দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি জানতে পারেন বিপ্লব অন্যত্র বিয়ে করেছেন। এতে প্রতিবাদ করলে নানা সময় হুমকি দেয়া হতো তাকে। এরপর গত বুধবার বিপ্লব দলবল নিয়ে তার বাসায় যান এবং তাকে ধর্ষণ করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৬ মে সাভারের গেন্ডা এলাকায় ফিরোজ আহমেদের ভাড়া বাসায় জোরপূর্বক প্রবেশ করে বিপ্লব তাকে ধর্ষণ করেন এবং হত্যার হুমকি দেন। পরে তিনি সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিপ্লব হোসেনকে প্রধান আসামি ও শান্ত পান্ডে নামে আরও একজনকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।’

আরটিভি/এমএস/এসআর