ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অন্তঃসত্ত্বা ভাবিকে কুপিয়ে হত্যা, পুলিশ দেখে যুবকের ভয়াবহ তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে আমির নামে এক ব্যক্তি তার অন্তঃসত্ত্বা ভাবিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার( ১০ মে) সন্ধ্যায় রাজ্যের সাহারানপুরে একটি বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম সানা নাজ বলে জানা গেছে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, ছয় মাস আগে আমিরের বড় ভাই সালমানের সঙ্গে ভালোবেসে বিয়ে হয়েছিল সানার। রোববার সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ঢোকেন আমির। তখন কোনও একটি বিষয় নিয়ে ভাবি সানার সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয় তার। এক পর্যায়ে ঘরে থাকা একটি কোদাল নিয়ে সানার ওপর ঝাঁপিয়ে পড়েন আমির। অন্তঃসত্ত্বা সানার মাথা, ঘাড় ও পেটে কোদাল দিয়ে মুহুর্মুহু আঘাত করেন তিনি।

এসময় সানার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হলেও আমিরের হাতে রক্তমাখা কোদাল দেখে কেউ কাছে যাওয়ার সাহস পাননি। এমনকি স্বামী সালমান স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলেও আমির কোদাল উঁচিয়ে তাকে হুমকি-ধমকি দেয়। এই অবস্থায় সালমান কোনোমতে পালিয়ে পুলিশকে খবর দেন।

আরও পড়ুন

কিন্তু, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আরও ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। আমির তখন একটি গ্যাস সিলিন্ডারের ভালভ খুলে দিয়াশলাই হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। পুলিশকে তিনি হুমকি দেন, ‘কেউ কাছে এলে পুরো বাড়ি উড়িয়ে দেওয়া হবে।’

এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীদের অনেকেই ভয়ে নিজেদের ঘরের দরজা বন্ধ করে দেন। পুলিশ ও হত্যাকারীর মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে চলে টানটান উত্তেজনা। অবশেষে অনেক চেষ্টার পর পুলিশ আমিরকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং তাকে নিয়ন্ত্রণে নিয়ে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রোববার রাত পৌনে আটটার দিকে সালমান তাদেরকে ঘটনাটি অবহিত করেন। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে রক্তমাখা মাটি ও অস্ত্রসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। নিহত সানার শরীরের অনেকগুলো গভীর ক্ষত দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় নিহত নারীর বাবা মোহাম্মদ আশিকের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহই নৃশংস এই হত্যাকাণ্ডের মূল কারণ। অভিযুক্ত আমিরের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
আরও পড়ুন
ফ্লোরিডায় ১৫ বছর পর নিখোঁজ বাগদত্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হবু স্বামী
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...