images

দেশজুড়ে

বালিশের নিচে ৯৬০ পিস ইয়াবা ‍লুকিয়ে রাখেন ইলিয়াছ, অতঃপর...

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ১২:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বালিশের নিচে লুকিয়ে রাখা ৯৬০ পিস ইয়াবাসহ মো. ইলিয়াছ ভূইয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মে) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম।  

এর আগে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের মিনার কোর্ট এলাকায় অভিযান চালানো হয়। 

এ সময় পুলিশের একটি দল ইলিয়াছ ভূইয়ার ঘরের বালিশের নিচ থেকে ৯৬০ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি তাকে হাতেনাতে আটক করে। আটককৃত ইলিয়াছ ওই এলাকার মৃত দানু ভূইয়ার ছেলে।

আরও পড়ুন
MAGURA

ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরটিভি/আইএম