images

দেশজুড়ে

কারাগারে ভুক্তভোগীকে বিয়ে করলেন আসামি

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৭:৫৯ পিএম

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক বন্দির সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে সম্পন্ন হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারেই ধর্মীয় রীতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ মে) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রাবাড়ী থানার ৬২(৪)২৬ নম্বর মামলার আসামি এম তরিকুল ইসলাম (২৬) বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। মামলার ভুক্তভোগীর (৩৫) সঙ্গে বিয়ের জন্য উভয় পক্ষের কৌশলীর মাধ্যমে আদালতে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে তাদের বিয়ে সম্পন্ন করার নির্দেশ দেন।

আরও পড়ুন
Web-Image11

রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী আজ মঙ্গলবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কাজি ডেকে রেজিস্ট্রির মাধ্যমে ধর্মীয় বিধান অনুসারে বিয়ে সম্পন্ন করা হয়।

এ সময় জেল সুপারসহ আসামি ও ভুক্তভোগীর আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন।

কারা সূত্রে জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। বিয়ের সময় উভয় পক্ষের সম্মতিও নিশ্চিত করা হয়।

আরটিভি/এমএম