ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম
সড়ক দুর্ঘটনার গ্রাফিক্স। আরটিভি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. সুলতান (৭০) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ঢাকুরহাটি গ্রামের তুমুল আলী চৌকিদারের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বসবাস করতেন।

মো. সুমন নামে এক পথচারী সুলতানকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, গতরাতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় সুলতান নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হলে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের