images

দেশজুড়ে

আম পাড়তে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

বুধবার, ১৩ মে ২০২৬ , ১০:০৪ এএম

খাগড়াছড়িতে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতশু ত্রিপুরা (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যার দিকে দিঘীনালা উপজেলার নয় মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিতশু ত্রিপুরা ৯ মাইল এলাকার বাসিন্দা সুপেন ত্রিপুরার ছেলে। সে নয় মাইল জুনিয়র হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মিতশু ও তার বন্ধু বিনয় গাছে উঠে আম পাড়ছিল। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডালের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ ঘটনায় মিতশু ত্রিপুরা গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image6

সালিশে ডেকে নিয়ে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

অপরদিকে, আহত বিনয় ত্রিপুরাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, হাসপাতালে আনার আগেই ওই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়। 

আরটিভি/আইএম