images

দেশজুড়ে

সবার অগোচরে প্রতিবন্ধী কিশোর পড়ে যায় পুকুরে, অতঃপর...

বুধবার, ১৩ মে ২০২৬ , ০২:৪১ পিএম

যশোরে পুকুরে ডুবে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ মে) সকাল ৭টার দিকে বেনাপোল পৌরসভার কাগজপুকুর এলাকায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়।

সিয়াব (১২) কাগজপুকুর গ্রামের বকুল হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, জন্ম থেকেই সিয়াব শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। পরিবারের সদস্যরা সবসময় তাকে নজরে রাখতেন। সকালে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরের কাছে চলে যায়। একপর্যায়ে পানিতে পড়ে গেলে সেখানে কেউ উপস্থিত না থাকায় তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা তাদেরকে খবর দেন। পরে তাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image14

ভাড়া বাসা থেকে নারী হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, বিভিন্ন সূত্রে প্রতিবন্ধী শিশুটির পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের বড় সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

আরটিভি/আইএম