ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভাড়া বাসা থেকে নারী হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০১:৫২ পিএম
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে এক নারী হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

বুধবার (১৩ মে) সকালে শহরের পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাগলা কানাই এলাকার আন্তরিক হোটেলে গত ১৮ দিন আগে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা ১৯ বছর বয়সী খুশি খাতুন। তিনি রিকশাচালক স্বামী সোহাগ হোসেনের সঙ্গে সাদাতিয়া সড়কের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

আরও পড়ুন

প্রতিবেশীরা জানায়, গেল রাত ১০টার দিকে স্বামীর সঙ্গে বাসায় ফেরেন খুশি খাতুন। সকালে ঘরের মধ্যে খুশির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলমান আছে।

তিনি আরও বলেন, গলায় ফাঁস দিয়ে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর...
নোয়াখালীর বেগমগঞ্জে ড্রেনের পাশে পড়ে থাকা এক দিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা শিশুটিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহেশগঞ্জ এলাকায় সমীরের বাড়ির গলির পেছনে ড্রেনের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে মহেশগঞ্জ বাজার এলাকায় পথচারীরা নবজাতক কন্যাশিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নবজাতককে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নবজাতকের পরিচয় ও তার মা-বাবার সন্ধান বের করার চেষ্টা চলছে। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। আরটিভি/টিআর
ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর...
সড়কে বাইক চালাচ্ছিলেন প্রেমিকা পিছনে বসা ছিল প্রেমিক, অতঃপর...
যশোরের চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে প্রেমিক প্রেমিকার মৃত্যু হয়েছে।
সড়কে বাইক চালাচ্ছিলেন প্রেমিকা পিছনে বসা ছিল প্রেমিক, অতঃপর...
যোগদান না করেই ফিরে গেলেন জামালপুর নার্সিং কলেজের নতুন অধ্যক্ষ
জামালপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজে যোগদান করতে পারেননি জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর সিভিল সার্জনের কার্যালয়সংলগ্ন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে এ ঘটনা ঘটে। জানা গেছে, অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন দীর্ঘদিন শেরপুর নার্সিং কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতি, অগণতান্ত্রিক বিচার, শিক্ষার্থীদের হুমকি প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। পরে শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের টানা এক মাসের আন্দোলনের পর গত ১২ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাকসুদা ইয়াসমিনকে শেরপুর নার্সিং কলেজ থেকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারির পর থেকেই জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা তার যোগদানের প্রজ্ঞাপন বাতিল এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদা ইয়াসমিন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদান করতে আসেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দেখে ‘ভুয়া’, ‘দুর্নীতিবাজ’, ‘লোভী’, ‘ধান্দাবাজ’, ‘মিথ্যাবাদী’ ও ‘ফ্যাসিস্ট’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাকে কলেজে প্রবেশে বাধা দেন তারা। শিক্ষার্থীদের বাধার মুখে দীর্ঘ সময় কলেজের সামনে অবস্থান করতে হয় মাকসুদা ইয়াসমিনকে। পরে দুপুর ২টার দিকে কলেজে প্রবেশ করতে না পেরে গেট থেকেই ফিরে যান তিনি। এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছেন, বিষয়টি আমি শুনেছি। এখন তার বদলির বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। আরটিভি/টিআর
যোগদান না করেই ফিরে গেলেন জামালপুর নার্সিং কলেজের নতুন অধ্যক্ষ
ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪
রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলন্ত কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের আটটি লাগেজ চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। 
ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪
ডিসেম্বরে উন্মুক্ত হচ্ছে পঞ্চবটি–মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সড়কমন্ত্রী
মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নির্মাণাধীন প্রকল্পটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। শেখ রবিউল আলম বলেন, মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সার্বিক অগ্রগতির পরিস্থিতি সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করা হতে পারে। তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন। এদিকে, মুক্তারপুর সেতুর টোল মওকুফ অথবা নামমাত্র টোল আদায়ের বিষয়ে স্থানীয়দের দাবির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, সেতু ও সড়ক ব্যবস্থাপনায় টোল নীতিমালার বিধান অনুসরণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধির উত্থাপিত যুক্তিসংগত দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ ছাড়া মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়কনিরাপত্তা জোরদার এবং যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। মুক্তারপুর-পঞ্চবটি এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে এ অঞ্চলের মানুষের যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। আরটিভি/টিআর
ডিসেম্বরে উন্মুক্ত হচ্ছে পঞ্চবটি–মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সড়কমন্ত্রী
আরও পড়ুন
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর...
যে গ্রামে নারীরাই সামলান পূজার সব দায়িত্ব
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...