বুধবার, ১৩ মে ২০২৬ , ০৮:৪৮ পিএম
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেছে চাঁদপুর জেলা তথ্য অফিস।
বুধবার (১৩ মে) প্রেস ব্রিফিং এ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভায় বলা হয় ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচির ইতিবাচক দিক তুলে ধরতে কমিউনিটি সভা, উঠান বৈঠক, চলচ্চিত্র প্রদর্শনী ও সড়ক প্রচার চালানো হচ্ছে।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৫টি কমিউনিটি সভা, ৮টি উঠান বৈঠক, ৪৫টি সড়ক প্রচার এবং ১৫০টি তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি নারী সমাবেশ, অনলাইন প্রচার ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচির লাইভ সম্প্রচারও অব্যাহত রয়েছে।
এ সময় আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন, জেলা তথ্য অফিস তপন চন্দ্র বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ প্রমুখ।
আরটিভি/এসএস