ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোরে প্রেস ব্রিফিং 

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বিকাল ৪টায় জেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং-এ নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে নাটোর জেলা তথ্য অফিসার সাংবাদিকদের প্রচার কার্যক্রমের ব্রিফ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত। আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার, ইসলামিক ফাউন্ডেশন, নাটোরের উপপরিচালক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সহ জেলা পর্যায়ের অন্য কর্মকর্তারা।

ব্রিফিং এ জেলা তথ্য অফিসার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস, নাটোরের সম্পাদিত প্রচার কার্যক্রম তুলে ধরে বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ১৮০ দিনের বিশেষ প্রচার কর্মপরিকল্পনা গ্রহণ করে।

এ কর্মসূচির আওতায় গত (১৭ ফেব্রুয়ারি-১১ মে ২০২৬ খ্রি.) পর্যন্ত সম্পাদিত প্রচার কার্যক্রম: উঠান বৈঠক কমিউনিটি সভা-১০২১টি, নারী সমাবেশ ২০২টি, চলচ্চিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শন- ১১,০৬০টি, সড়ক প্রচার মাইকিং- ৩২৪৮ইউনিট, অনলাইন প্রচার-২৩১৬টি, কৃষক সমাবেশ- ১৪টি, ফ্যামিলি সমাবেশ- ২২টি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার- ৩৪০টি, নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা- ১৪টি সম্পাদিত হয়েছে এবং স্থানীয়ভাবে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের সহযোগিতায় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত বাস্তবায়িত হয়।

এ ছাড়া প্রচার কার্যক্রমের উঠান বৈঠক, কমিউনিটি সভা-১১টি, নারী সমাবেশ- ০২টি, কৃষক সমাবেশ- ০১টি, ফ্যামিলি সমাবেশ- অনুষ্ঠিত হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচ পালন করা হয়েছে।

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অগ্রাধিকারমূলক কর্মসূচি যেমন- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের ভাতা নির্ধারণ, নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬, নারীর জন্য গাড়ি ইত্যাদি কর্মসূচির নাটোরে বাস্তবায়ন অগ্রগতি ব্রিফ করা হয়।

আরও পড়ুন

ব্রিফিং এর শেষ পর্যায়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে উল্লিখিত প্রচার কার্যক্রমগুলো সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতেও যে কার্যক্রমের লক্ষ্যমাত্রা দেওয়া হবে সেগুলো যথাযথভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত, বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এটাই আমাদের সকলের প্রত্যাশা এবং ‘সবার আগে বাংলাদেশ’ এ লক্ষ্যে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
আরও পড়ুন
হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করাই রুবেলের শখ
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়