images

দেশজুড়ে

খালাতো ভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়লেন তরুণী, অতঃপর...

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৮:৫৩ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় লাটাহাম্বারের সঙ্গে কাঁধের ব্যাগ আটকে মোটরসাইকেল থেকে পড়ে আঞ্জুমান আরা (২১) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার মোক্তারপুর ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঞ্জুমান আরা একই উপজেলার কুনিয়া চাঁদপুর গ্রামের আয়নাল হকের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের দ্বাদশ
শ্রেণির ছাত্রী ছিলেন।

আরও পড়ুন
Web-Image---Copy

চট্টগ্রামে নববিবাহিত যুবকের মৃত্যু ঘিরে রহস্য

নিহতের খালাতো ভাই সোহাগ হোসেন জানান, মোটরসাইকেলে করে আঞ্জুমান আরাকে নিয়ে নিজ বাড়ি থেকে মুন্সিপুরে নানির বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে মোক্তারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালোইঞ্জিনচালিত একটি লাটাহাম্বারের সঙ্গে আঞ্জুমানের কাঁধে থাকা ব্যাগ জড়িয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।

আরটিভি/এমএইচজে