ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে নববিবাহিত যুবকের মৃত্যু ঘিরে রহস্য

ফটিকছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৮:২৫ এএম
নিহত জুয়েল আরমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে এক নববিবাহিত যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু বা স্ট্রোক বলে দাবি করলেও, স্থানীয় পর্যায়ে এটি আত্মহত্যা হতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ভূজপুর ইউপির মির্জাহাট বাজারে পৈতৃক মুদির দোকান থেকে জুয়েল আরমান (৩১) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্র অনুযায়ী, ওই যুবক দোকানের ভেতর স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগে থেকেই শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে।

তবে স্থানীয় কিছু প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের বরাতে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। তাদের মতে, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক এবং এটি আত্মহত্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভিন্নধর্মী তথ্যের কারণে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

জানা গেছে, নিহত জুয়েল আরমান সম্প্রতি বিয়ে করেছেন এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা। তিনি উপজেলার নারায়ণহাট ইউপির ৯নং ওয়ার্ডের ইদিলপুর বড় বাড়ির জহুরুল ইসলামের ছেলে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পারিবারিক নানা কলহের কারণে জুয়েল আরমান কিছুদিন ধরে চরম হতাশায় ভুগছিলেন। গতকাল দুপুরে দিকে দোকানের এক কর্মচারী দোকানে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি কিন্তু ততক্ষণে পরিবার লাশ দাফন করে ফেলেছে। তাই স্ট্রোক নাকি আত্মহত্যা এ বিষয়টি নিশ্চিত বলতে পারছি না। তারা ডাক্তারের কোনো কাগজপত্র দেখাতে পারেননি, তবে পরিবারের দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
আরও পড়ুন
মৃত্যুদণ্ড পেতে সহবন্দিকে হত্যা, ১৮ বছর পর সেই সাজাই কার্যকর
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড