images

দেশজুড়ে

নাটোরে ফসলি জমিতে পুকুর খনন, অতঃপর...

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৭:৩১ পিএম

নাটোরের সিংড়ায় ফসলি জমিতে পুকুর খননের অপরাধে দুজন ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম ও পুকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

এ সময় ফসলি জমিতে পুকুর খনন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ছোট চৌগ্রাম এলাকার রনিকে ৫০ হাজার টাকা ও পুকুরপাড়া এলাকার রত্না পারভীনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

আরও পড়ুন
qw343

‘যুবরাজ’কে ঘিরে এলাকায় চাঞ্চল্য

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, কৃষি জমি নষ্ট করে পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এসএস