ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘যুবরাজ’কে ঘিরে এলাকায় চাঞ্চল্য

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শখের বসে পাঁচ বছর ধরে লালন পালন করা ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুটির নাম যুবরাজ। জেলা সদরের কাগজিয়া পাড়া গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেমের শিশির দুগ্ধ খামারে এবার কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তত ষাঁড়টি।

যুবরাজের দাম হাকানো হয়েছে ১৫ লাখ টাকা। ষাঁড়টি কেনার জন্য খামারে যোগাযোগ করছেন ব্যাপারীরা। নিজের সন্তানের মত পালন করা ষাঁড়টি বিক্রি করে ডিজিটাল খামার করার স্বপ্ন এই খামারির। যুবরাজকে লালন পালনে পরামর্শসহ সহযোগিতা করেছেন প্রাণীসম্পদ বিভাগ। এলাকায় যুবরাজকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানালেন প্রাণীসম্পদ কর্মকর্তা।

খামারি আবুল কাশেম আবু জানান, সেনাবাহিনী থেকে ২০১৮ সালে অবসরের পর ৪ টি গরু দিয়ে খামার শুরু করেন কাগজিয়া পাড়া গ্রামে শিশির দুগ্ধ খামার শুরু করেন আবুল কাশেম। তবে শখের বসে ২০২১ সালে ফ্রিজিয়ান জাতের ষাঁড় যুবরাজের জন্ম নেয় তার খামারে। জন্ম থেকেই ৬০ কেজি ওজনের যুবরাজের মত দেখতে হওয়ায় নাম রাখেন যুবরাজ।

তবে এই নাম এখন পুরো পঞ্চগড় জেলায় ছড়িয়েছে। প্রাণীটির উচ্চতা প্রায় ৯ ফিট এবং দৈর্ঘ্য ১১ ফিট। এই উচ্চতায় প্রায় ১৬০০ কেজি তথ ৪০ মন মাংস তার দেহে হবে বলে দাবি খামারি আবুল কাশেমের।

তিনি আরও জানান, প্রতিদিন প্রায় ২০ কেজি দানাদার খাদ্য খেয়ে পাঁচ বছর ধরে লালন পালন হচ্ছে প্রাণীটি। বর্তমানে বিক্রির জন্য প্রস্তুত দাম ১৫ লাখ টাকা হাকালেও আলোচনার মাধ্যমে বিক্রি করতে চান। ষাঁড়টিকে নিজের সন্তানের মত লালন পালন করেছেন তিনি। কোন মোটাতাজাকরণ খাদ্য দেওয়া হয়নি।

যুবরাজ কোরবানিতেই বিক্রি হবে বলে আশা আবুল কাশেমের। ষাঁড় বিক্রির টাকায় ডিজিটাল খামার করার স্বপ্ন এই খামারির।

পঞ্চগড় সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মরিয়ম রহমান জানান, যুবরাজকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ষাঁড় লালন পালনে প্রাণীসম্পদ বিভাগ থেকে খামারিকে সহযোগিতা করা হয়েছে।

আরও পড়ুন

সন্তানের মত পালন করা যুবরাজকে বিক্রি করতে অনেক কষ্ট পাবেন, তবে কোরবানিতেই বিক্রি করতে চান খামারি আবুল কাশেম। এ নিয়ে এখন ব্যাপক আগ্রহ এলাকাবাসীর।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। আমরা ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই। 
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড
নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএস গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 
ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড
সাংবাদিককে হুমকি ও জোরপূর্বক ভিডিও ধারণ: এসআইয়ের বিরুদ্ধে মামলা
ঝিনাইদহ সদর থানার সাবেক ও বর্তমানে শৈলকুপা থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মোন্তাহারুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত সাংবাদিক মিরাজ জামান রাজকে জোরপূর্বক ভিডিও ধারণ, অশালীন আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
সাংবাদিককে হুমকি ও জোরপূর্বক ভিডিও ধারণ: এসআইয়ের বিরুদ্ধে মামলা
নদীর বুকে বাঁশের ভেলা, স্রোত পেরিয়ে দীর্ঘ যাত্রা
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পরিচিত একটি আধ্যাত্মিক কেন্দ্র। প্রতি বছর এ দরবারে চার দিনব্যাপী অনুষ্ঠিত হয় বাৎসরিক উরস শরীফ।
নদীর বুকে বাঁশের ভেলা, স্রোত পেরিয়ে দীর্ঘ যাত্রা
আরও পড়ুন
সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ
সীমান্তের যুবকদের মাসব্যাপী প্রশিক্ষণ দিল বিজিবি
অপহরণের পর ধর্ষণ, আর সইতে পারলো না স্কুলছাত্রী
মন্ত্রীর সামনেই তর্কে জড়ালেন দলীয় নেতাকর্মীরা