images

দেশজুড়ে

অনলাইন জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ১৫

শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০৪:১১ পিএম

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মূল হোতাসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) ও শুক্রবার (১৫ মে) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের নেতৃত্বে পৃথক দুটি অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে উপজেলার কাশোপাড়া এলাকায় অনলাইন জুয়ার মূল হোতা মো. সোহেল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে সোহেলসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ ও ৫টি পার্সোনাল কম্পিউটার (পিসি) জব্দ করা হয়। আটক অপর দুইজন হলেন, রবিউল ইসলাম (১৯) ও সোহেল রানা (২০)।

এরপর প্রথম অভিযানে আটকদের তথ্যের ভিত্তিতে ১৫ মে দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার দিনবনি হাড়ি এলাকায় জনৈক ফজলুর রহমানের বাড়িতে ভাড়া করা একটি কক্ষে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি পূর্ণাঙ্গ অনলাইন জুয়া সেন্টারের সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুন
Web-Image---Copy

বিয়ের দাওয়াতে গিয়ে বালুর গর্তে ডুবে গেল শিশু, অতঃপর...

অভিযানে পরিচালক আল-আমিনসহ মোট ১২ জনকে গ্রেপ্তাতার করা হয়। 

গ্রেপ্তাতার হলেন, আল মামুন, শাকিল বাবু, বদিউজ্জামান বিপ্লব, শাফায়েত রাব্বি, আরিফ হোসেন, মুশফিকুর রেজা রাতুল, রবিউল ইসলাম, নাইস বাবু, রোমান বাবু রিয়ন, নাজমুল হোসেন ও শাফায়েত আপন।

দ্বিতীয় অভিযানে ১৫টি মোবাইল ফোন, ১১টি পিসি, ১১টি মনিটর ও ৩টি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া পরিচালনা করে আসছিল। একই সঙ্গে তারা বিপুল পরিমাণ ডলার অবৈধভাবে লেনদেন বা মানি লন্ডারিংয়ের সঙ্গেও জড়িত ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তাতারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ২০/২২(২)/২৪(২)/২৭(২) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলাকে অনলাইন জুয়া ও মাদকমুক্ত করতে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। এই অসাধু চক্রগুলো তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আগামী দিনগুলোতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরটিভি/এমএম