ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বিয়ের দাওয়াতে গিয়ে বালুর গর্তে ডুবে গেল শিশু, অতঃপর...

​মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর আত্রাই নদীতে বালু উত্তোলনের গভীর গর্তে পড়ে রিয়া মুনি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে হারিয়ে যায় সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিয়া মুনি নওগাঁর মান্দায় রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামের মো. রনি সরদারের মেয়ে। সে পরিবারের সঙ্গে মান্দার চকবালু গ্রামে এক আত্মীয় মো. কালামের বাড়িতে বিয়ের দাওয়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এদিন দুপুরে পরিবারের সবার সঙ্গে আত্রাই নদীতে গোসল করতে নামে রিয়া। কিন্তু নদীর মাঝামাঝি এলাকায় বালু উত্তোলনের ফলে সৃষ্ট গভীর গর্তে পা পিছলে হঠাৎ তলিয়ে যায় সে। এ সময় তার বাবার চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেয়। অবস্থার অবনতি হলে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রিয়ার নানা মো. আবু বক্কর শোকাতুর কণ্ঠে বলেন, আমরা সবাই মিলে আনন্দ করতে বিয়ে বাড়িতে এসেছিলাম। অনুষ্ঠান শেষে নদীতে গোসল করতে নামলে বালু তোলার গর্তে পড়ে নাতনিটা হারিয়ে গেল। নাতনিকে বাঁচাতে পারলাম না।

স্থানীয় বাসিন্দা সুজন জানান, নদীর বেশিরভাগ জায়গায় পানি স্বাভাবিক থাকলেও ড্রেজার দিয়ে বালু তোলার কারণে কিছু কিছু জায়গায় মরণফাঁদ তৈরি হয়েছে। ১০-১২ জন একসঙ্গে গোসল করতে নামলেও ওই শিশুটি অসাবধানতাবশত গভীর গর্তে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএম/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নিম্নমানের ইটে কোটি টাকার সড়ক নির্মাণ, সরানোর আশ্বাস ঠিকাদারের
ছাত্রীর চিৎকারে পালালেন মাদরাসার পরিচালক, অতঃপর...
নওগাঁয় খ্রিষ্টান ধর্ম ছেড়ে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ