images

দেশজুড়ে

পটুয়াখালীতে ভেজাল ড্রিংকোর কারখানায় অভিযান

শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০৯:২৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় ভেজাল ড্রিংকোর কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মাসুদ শিকদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ভেজাল ড্রিঙ্কোর প্রায় সাড়ে তিন হাজার বোতল জব্দ করে ধংস করাসহ আটককৃত ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

স্থানীয় সূত্র জানায়, পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত একটি ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এ সময় ভেজাল ড্রিংকোর বোতল, অস্বাস্থ্যকর পরিবেশে পানীয় উৎপাদনের কাঁচামাল ও প্রস্তুত করণের সরঞ্জাম জব্দ করাসহ কারখানার মালিক মাসুদ শিকদারকে আটক করা হয় এবং কারখানাটি অবৈধ ঘোষণা করে সিলগালা করা হয়।

আরও পড়ুন
4444444444444444

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুক যুদ্ধ, অতঃপর...

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার বলেন, এই ধরনের জুস মূলত শিশুরাই বেশি খেয়ে থাকে। অনুমোদনহীন রাসায়নিক ব্যবহারের কারণে এসব পানীয় শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি আরও বলেন, অভিযানে কোনো ধরণের লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে ম্যানুয়াল পদ্ধতিতে জুস উৎপাদনের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া উৎপাদনে ব্যবহৃত প্রিজারভেটিভ ও বিভিন্ন রাসায়নিক উপাদানও ছিল অনুমোদনহীন। তাই সিলগালাসহ কারখানা মালিককে জেল, জরিমানা করা হয়েছে।

আরটিভি/এমএস