images

দেশজুড়ে

জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল

শনিবার, ১৬ মে ২০২৬ , ০৭:৫৪ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।

শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকা থেকে চালগুলো উদ্ধার করা হয়।

অভিযুক্ত মো. আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদ স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে।

আরও পড়ুন
Web-Image---Copy

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা শিবিরকর্মী

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামাদের বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হচ্ছিল। পরে এসব চাল বেশি দামে বিক্রি করা হতো। শনিবার সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সামাদের বাড়িতে গিয়ে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হলে প্রশাসনের লোকজন গিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে রাখেন।

এ বিষয়ে আবদুস সামাদ বলেন, আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। নুরানি মাদরাসায় সরকারি বরাদ্দের চাল তিনি কিনে এনেছেন। পরে সেগুলো বাড়িতে রাখা হয়েছিল।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। চাল কেনার বিষয়ে বৈধ কাগজপত্র আছে কি-না তা যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে