ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা শিবিরকর্মী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৭:৩৮ পিএম
আপত্তিকর অবস্থায় শিবির কর্মী ইব্রাহিম সরদারকে আটক করেছে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সরদার নামে এক শিবিরকর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে প্রবাসী শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রবাসী শফিকুল ইসলাম সরদার বাড়িতে না থাকার কারণে ২ থেকে ৩ বছর ধরে তার স্ত্রী রানী খাতুনের সঙ্গে চৌবাড়িয়া এলাকার ইব্রাহিম সরদারের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলতে থাকে। বিষয়টি পরিবারের সবাই জানে এবং ঘটনাটি নিয়ে ছেলের পরিবারকে জানালেও কোনো প্রতিকার পায়নি প্রবাসীর পরিবার। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। বিষয়টি প্রবাসীর ভাই এবং ভাইয়ের স্ত্রী দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানালে তখন তারা দুজনকে আটক করে বেঁধে রাখেন। পরে পুলিশকে জানালে দুইজনকে থানা হেফাজতে নেয় পুলিশ।

বিপ্লব হোসেন মোল্যা ও প্রবাসীর ভাবি গণমাধ্যমকে জানান, তাদের দুজনের মধ্যেই দুই বছর ধরে চলছে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড নিয়ে পরিবারকে জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। গতকাল রাতে যখন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। ঠিক তখনই আমরা শফিকুল ভাইকে ভিডিও কল দিয়ে বিস্তারিত ঘটনা দেখাই। পরে লোকজন ডেকে এনে তাদের হাতেনাতে ধরে ফেলি। আমরা এমন অনৈতিক কর্মকাণ্ডের সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

আরও পড়ুন

এ বিষয়ে অভিযুক্ত রানীর সঙ্গে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী দেশের বাইরে অবস্থান করছেন। এই সুযোগে ইব্রাহিম সরদারের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও সম্পর্ক ছিল।

বিনোদপুর ইউনিয়নের শিবির সভাপতি আব্দুল্লাহ আল মাস গণমাধ্যমকে বলেন, ছেলেটি শিবিরের কোনো পদে নেই তবে সে শিবিরের একজন কর্মী। সে যতই আমাদের সংগঠনের ছেলে হোক না কেন তার এমন অপকর্মের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান গণমাধ্যমকে বলেন, তাদের দুজনকেই পুলিশ হেফাজতে রাখা হয়েছে এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা
পটুয়াখালীর মহিপুরে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মহিপুর থানা সদর ইউনিয়নের ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ফারুক।
‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা
শিশুর ‘অপূরণীয় ক্ষতি’ করে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখান শিক্ষক
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় একটি কওমি মাদরাসায় ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলাম (৩৫) নামে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।
শিশুর ‘অপূরণীয় ক্ষতি’ করে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখান শিক্ষক
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু লারমা) সমর্থিত সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে এক শিশু।
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ছাত্রদলের নেতাকর্মীদের জন্য থানার কাছেই একটি কেক রেখে গেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সদর থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে বানানো ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!
সোনারগাঁয় ২ ভুয়া এসআরবি সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়দানকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে  পোশাক (কটি), ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেলসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোনারগাঁয় ২ ভুয়া এসআরবি সদস্য গ্রেপ্তার
আরও পড়ুন
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
তৈয়বের পাঞ্জাবির পকেটে মিলল ৫০০ পিস ইয়াবা
মাগুরা জেলা কারাগারের কয়েদির রহস্যজনক মৃত্যু!