images

দেশজুড়ে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর চাচাসহ ৪ জনকে কোপাল বখাটেরা

রোববার, ১৭ মে ২০২৬ , ১১:৩১ পিএম

মাদারীপুরের শিবচরে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর চাচাসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় একটি ভ্যানগাড়ির গ্যারেজ ভেঙে দেওয়ার ঘটনাও ঘটেছে।

জানা গেছে, রোববার (১৭ মে) বিকেলে জেলার শিবচর উপজেলার ভদ্রাসন স্কুল গেট এলাকায় স্থানীয় এক স্কুলছাত্রীকে শামিম সর্দার, ফাহাদ সর্দারসহ কয়েকজন যুবক ইভটিজিং করলে মেয়েটি তা পরিবারের সদস্যদের জানায়। এর প্রতিবাদে পরিবারের সদস্যরা প্রতিরোধ করতে গেলে অভিযুক্তরা ধারাল অস্ত্র, চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দেলোয়ার (৫০), সিরাজুল শেখ (৪৫), জুয়েল বেপারী (২৩) ও মহাসীন বেপারীকে (৩২) গুরুতর আহত করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা আতর আলী, অতঃপর...

অভিযুক্তরা সবাই পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন, এ ঘটনায় এখনও কোনও অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে