ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা আতর আলী, অতঃপর...

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১০:৩২ পিএম
উত্তেজিত জনতা। ছবি: আরটিভি

নড়াইলের লোহাগড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আতর আলী নামে এক যুবককে আটক করে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করেছেন স্থানীয়রা।

শনিবার (১৭ মে) ভোররাতে উপজেলার কোটাকোল ইউনিয়নের চাচই গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ওই গ্রামের প্রবাসী রেজাউল আলীর স্ত্রী মনিরা বেগম এবং একই গ্রামের আতর আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মনিরা বেগমের সঙ্গে আতর আলীর পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার ভোররাতে মনিরা বেগমের শয়নকক্ষে আতর আলী প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী চারদিক থেকে ঘরটি ঘেরাও করে। পরে ঘরের মাচার নিচ থেকে আতর আলীকে এবং শয়নকক্ষ থেকে মনিরা বেগমকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর উত্তেজিত গ্রামবাসী তাদের দুজনকে ঘর থেকে বের করে লোহার শিকল দিয়ে বেঁধে রাখে। একপর্যায়ে স্থানীয় কিছু ব্যক্তি মনিরা বেগমের মাথার চুল কেটে দেওয়ার চেষ্টা চালান। এ সময় তিনি আকুতি জানান এবং প্রশ্ন তোলেন, অন্যায় করে থাকলে প্রশাসন বিচার করবে, কিন্তু আমার চুল কাটা হবে কেন?

আরও পড়ুন

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা ও চুল কাটার চেষ্টাকে চরম মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এদিকে ঘটনার খবর ও ছবি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনা বা আইন হাতে তুলে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
চাঁদপুরের কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আজিজ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করছে পুলিশ।
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
ঢাকার ধামরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী লেনে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে বাস মালিকদের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে। তবে বর্তমানে সে খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া আবাসন পল্লীতে পরিবারের সঙ্গে বসবাস করত। মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান, তাদের বাবা পরিবার থেকে আলাদা হয়ে খুলনায় বসবাস করেন। এরপর তারা গোলবোনিয়া আবাসন পল্লীতে এসে বসবাস শুরু করেন। মাহিন একসময় পড়াশোনা করলেও বর্তমানে বিভিন্ন মানুষের ডাকে নারিকেল ও সুপারি পাড়ার কাজ করত। বৃহস্পতিবার সকালে স্থানীয় রহমান তালুকদার নারিকেল পাড়ার জন্য মাহিনকে একটি গাছে উঠতে বলেন। গাছে ওঠার কিছুক্ষণ পর অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্বজনেরা দ্রুত তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় মাহিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার বলেন, নারিকেল গাছ থেকে পড়ে আহত মাহিনকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে পথেই তার মৃত্যু হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছেন। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/টিআর
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
আরও পড়ুন
নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৯