images

দেশজুড়ে

নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ১২:৩৮ পিএম

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ভূমি সেবা মেলা-২০২৬’।

মঙ্গলবার (১৯ মে) সকালে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালিতে জেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ র‍্যালিটিকে সর্বস্তরের মানুষের মাঝে আকর্ষণীয় করে তোলে।

আরও পড়ুন
Web-Image8

ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন। মেলা চলাকালীন নাগরিকেরা ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন।

ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই মেলা আগামী ৩দিন ব্যাপী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আরটিভি/আইএম