images

দেশজুড়ে

যৌতুকের খাসি না পেয়ে গৃহবধূকে জ্বলন্ত চুলায় ধাক্কা

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ১০:৫৩ পিএম

কোরবানির ঈদে বাবার বাড়ি থেকে যৌতুকের খাসি না দেওয়ায় এক গৃহবধূকে জ্বলন্ত চুলায় ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। শ্বশুর মেজবাহ উদ্দিন জলন্ত চুলায় ধাক্কা দিলে ভুক্তভোগীর মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

মঙ্গলবার (১৯ মে) সকালে ‎লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূ সুমি আক্তার কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের আবুল কালামের মেয়ে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে তাদের বিয়ে হয়। কোরবানির ঈদকে সামনে রেখে স্বামী রহিম, শ্বশুর মেজবাহ উদ্দিন মেজুসহ শ্বশুরবাড়ির লোকজন সুমির পরিবারের কাছে মোটা অঙ্কের যৌতুক এবং একটি বড় খাসি দাবি করে আসছিল। সুমির দরিদ্র পরিবারের পক্ষে সেই দাবি পূরণ করা সম্ভব হবে না জেনে ক্ষিপ্ত হয় শ্বশুর ও স্বামী রহিম।

বিষয়টি নিয়ে স্বামী রহিম সুমিকে আগে একাধিকবার পিটিয়ে মারাত্মক জখম করে। ঘটনার দিন সকালে সুমি ভাত রান্না করছিল। শ্বশুর মেজবাহ উদ্দিন কথাকাটির এক পর্যায়ে সুমিকে জ্বলন্ত চুলায় ধাক্কা দেয়। এতে চুলার আগুন মুখ পুড়ে যায়। খবর পেয়ে সুমিকে উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন তার পরিবার।

এদিকে সুমির স্বামী আবদুর রহিম দাবি করেন, বিয়ের সময় আমাকে একটি সোনার চেইন দেওয়ার কথা ছিল। কিন্তু আমার শ্বশুরের পক্ষ কোনো ওয়াদা রক্ষা করেননি। আমার বাবাকে গালাগাল করলে তিনি ক্ষিপ্ত হয়ে সুমিকে ধাক্কা দিলে চুলার সঙ্গে তার মুখ লেগে যায়। খাসি দেওয়ার বিষয়ে কোনো কথা হয়নি।

আরও পড়ুন
1I‡

পেশায় অটোচালক, করেন আন্তর্জাতিক সাইবার প্রতারণা

‎রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস