images

দেশজুড়ে

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন

বুধবার, ২০ মে ২০২৬ , ০৭:৫৪ এএম

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মে) ভোরে হাসপাতাল ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন
44444444444444444444444

খুলনায় ঠিকাদার সমিতির সহ-সভাপতিকে গুলি

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নির্বাপনে কাজ শুরু করে। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

আরটিভি/আইএম