ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ঠিকাদার সমিতির সহ-সভাপতিকে গুলি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি: সংগৃহীত

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির সহ-সভাপতি হারুন অর রশিদ দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে খুলনা মহানগরের জাতিসংঘ পার্ক এলাকার একটি মসজিদের দ্বিতীয় তলায় অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে হারুন অর রশিদ কার্যালয়ে অবস্থান করার সময় আকস্মিকভাবে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান পায়ে গুলি লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

খুলনা সড়ক পথ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির শীর্ষ নেতারা জানান, সমিতির নতুন কমিটি গঠন ও অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তাদের ধারণা, এই কমিটি সংক্রান্ত বিরোধের জের ধরেই প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি খুলনা মেট্রোপলিটন পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে তারা।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। রাতভর বয়ে চলা ঠান্ডা বাতাসে ভোর ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে কমছে না ঠান্ডা।  বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। রাত থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্য ওঠে। তবে হিমেল বাতাসের কারণে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি। বিশেষ করে কাজে বের হওয়া মানুষ ও দিনমজুরদের ঠান্ডার মধ্যেই চলাচল করতে হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।  এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে বেশি ঠান্ডা লাগছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মিলছে। হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাসের কারণে শীত বেশি লাগে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে ঠান্ডা কমছে না। বিশেষ করে ভোরে বাইরে বের হলে শীত বেশি অনুভূত হয়। আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, সকালে রোদ ওঠায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যা হলেই আবার শীত বাড়তে শুরু করে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আরটিভি/এসআর
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনার দৌলতপুরে শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত শেখ আব্দুল হালিম দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া এলাকার শেখ মোহাম্মদ আলীর ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।      পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় আব্দুল হালিমকে গুলি করে দুর্বৃত্তরা। তার মাথা ও বুকে গুলি লাগে। পরে  উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।   খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  আরটিভি/এসআর
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
খুলনার পাইকগাছা উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুস ছালামকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা
১০ বছর আগে চাকরি থেকে অবসরে গেছেন। হঠাৎ জানতে পারেন তার নামে বিল-ভাউচার বানিয়ে স্বাক্ষর করে টাকা উঠানো হয়েছে। এ খবর শুনে হতবাক সন্তোষ কুমার। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মী ছিলেন। তার নামে সেপটিক ট্যাংক পরিষ্কার করার নামে ৩০ হাজার টাকা উঠিয়ে আত্মসাৎ করার অভিযোগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনের বিরুদ্ধে।
অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা
আরও পড়ুন
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস বুধবার, নানা কর্মসূচি গ্রহণ