images

দেশজুড়ে

ধামরাইয়ে ৪২৫০ শিক্ষার্থী পেল শিক্ষা সামগ্রী

বুধবার, ২০ মে ২০২৬ , ০৩:৪১ পিএম

ঢাকার ধামরাইয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরি (এফএইচ অ্যাসোসিয়েশন) ধামরাই এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যোগে ৪২৫০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর প্রতিজনকে ১২ পিস করে খাতা ও ১০ পিস করে কলম উপহার দেওয়া হয়। 

উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ সেন্টারের কর্মকর্তা জোহরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোবাখখারুল ইসলাম মিজান, ফুড ফর দি হাংরি (এফএইচ অ্যাসোসিয়েশন) ধামরাই এরিয়া প্রোগ্রাম অফিসের ম্যানেজার উজ্জল মন্ডল।

আরও পড়ুন
Web-Image---Copy

নরসিংদীতে শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

শিক্ষার্থীরা বলে, ফুড ফর হাংরি সংস্থাটি আমাদের লেখা পড়ায় উৎসাহ দিতে প্রায় সময়ই পাশে থাকে। এতে আমরা অনেক আনন্দিত ও উপকৃত হই।

সংস্থার ব্যবস্থাপক উজ্জল মন্ডল বলেন, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতেই আমরা শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম উপহার দিচ্ছি।

ইউএনও মো. আল মামুন বলেন, সব শিশু এই উপহার পেয়ে অনেক আনন্দিত হবে এবং এসব উপকরণ তাদের জীবন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এফ এইচ অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ। এছাড়াও এফ এইচ অ্যাসোসিয়েশন যে কার্যক্রম পরিচালনা করছে, তা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ উদ্বোধন করেন। এ সময় স্থানীয় অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে