images

দেশজুড়ে

জামালপুরে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

বুধবার, ২০ মে ২০২৬ , ০৭:২৬ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির সাপ্তাহিক হাটে গরু নিয়ে যাওয়ার পথে ভাঙা সড়কের খাদে ভটভটি উল্টে শফিকুল ইসলাম (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত শফিকুল ইসলাম (৪০) বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ এলাকার আরফান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার (২০ মে) দুপুরের দিকে শফিকুল মোন্নে বাজার থেকে দেওয়ানগঞ্জ পৌর বাজারের সাপ্তাহিক হাটে ভটভটি করে গরু নিয়ে যাওয়ার পথে চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ভাঙা সড়কে গরুবাহী ভটভটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

সুনামগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে নিহত ২

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি/এমএইচজে