images

দেশজুড়ে

নারায়ণগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪

বুধবার, ২০ মে ২০২৬ , ০৭:৩২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুরে একটি স্টিল মিলে বয়লারে কাঁচামাল গলানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (২০ মে) দুপুরে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে নেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় চার শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মিজানের শরীরের ৩ শতাংশ, সুমনের ২ শতাংশ, মিলনের ৩ শতাংশ এবং উজ্জ্বলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত। তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন
6y7u8i

শিশুর মৃত্যু, স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম

আহতদের সহকর্মী সজল জানান, তারা সবাই নারায়ণগঞ্জের রসুলপুর এলাকার চায়না স্টিল মিলে কাজ করেন। দুপুরে বয়লার মেশিনে কাঁচামাল ঢালার কিছুক্ষণ পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।

আরটিভি/এসএস