images

দেশজুড়ে

হামের উপসর্গ নিয়ে ১৩ মাস বয়সী শিশুর মৃত্যু

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০২:৪৫ পিএম

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা এলাকায় হামের উপসর্গ নিয়ে ফাইজা ইসলাম নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যুর হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মৃত ফাইজা ইসলাম উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের মিয়াজি বাড়ির বাসিন্দা আলামীন হোসেনের মেয়ে। 

জানা যায়, গত ১৫ মে জ্বর, সর্দি-কাশি ও শরীরে দানা নিয়ে ফাইজাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ মে সকালে তার মৃত্যু হয়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসাইন জানান, শিশুটি জ্বর ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ১৯ মে সকালে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। হামের উপসর্গজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন
Web-Image16

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোহেল রানা বলেন, এলাকায় বর্তমানে হামের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। মৃত শিশুটির আগেও কিছু শারীরিক জটিলতা ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হামের উপসর্গ অথবা সংশ্লিষ্ট জটিলতায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয় সচেতন মহলের ভাষ্য, শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত না হলে হাম ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক অভিভাবক এখনও টিকার বিষয়ে উদাসীন থাকায় ঝুঁকি বাড়ছে। এ কারণে দ্রুত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি।

আরটিভি/আইএম