কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে সামিয়া আক্তার নামে ৮ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার (২১ মে) সকালে এ তথ্য জানান কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ।
মৃত সামিয়া আক্তার জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিয়া মঞ্জুর আহমেদ জানান, শিশুটি গত ৫ থেকে ৬ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। অবস্থার অবনতি হলে বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকাল সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে চলতি বছরে জেলায় সামিয়াসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
আরটিভি/আইএম




