images

দেশজুড়ে / বিশেষ প্রতিবেদন

দিনমজুরের সন্তানরা পেল সরকারি চাকরি

শনিবার, ২৩ মে ২০২৬ , ০৯:৫১ এএম

Failed to load the video

হাজার কিংবা লাখ টাকা নয়, মাত্র ১২০ টাকাতেই মিলেছে সরকারি চাকরি। কোনো ঘুষ, তদবির বা রাজনৈতিক সুপারিশ ছাড়াই পুলিশ কনেস্টবল পদে চাকরি পেয়েছেন ২১ জন তরুণ-তরুণী। 

গোপালগঞ্জ জেলায় পুলিশ কনেস্টবল নিয়োগে আবেদন করেছিলেন ১ হাজার ২৩৩ জন প্রার্থী। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৬১ জন। পরে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হন ২১ জন। 

চাকরি পাওয়া এসব তরুণ-তরুণীর অনেকের পরিবারই ছিল সাধারণ ও সংগ্রামী। কারও বাবা দিনমজুর, কারও কৃষক, আবার কেউ ছোট ব্যবসা করে সন্তানকে করিয়েছেন পড়ালেখা। মাত্র ১২০ টাকায় সরকারি চাকরি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অনেক পরিবারে নেমে আসে আনন্দের মুহূর্ত।

আরও পড়ুন
6

রাশিয়ান সৈন্যদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে চীন, চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

চাকরি পাওয়া তরুণ-তরুণীরা জানান, কোনো ধরনের ঘুষ বা সুপারিশ ছাড়াই চাকরি পাওয়ায় তারা খুবই খুশি। 

চূড়ান্ত ফল ঘোষণার পর নির্বাচিত ২১ জনকে ফুল দিয়ে বরণ করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। তিনি বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এই নিয়োগ।

স্বপ্ন পূরণে যেখানে একসময় ঘুষ আর তদবিরের গল্প শোনা যেত, সেখানে মাত্র ১২০ টাকায় মেধা আর যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি পাওয়ার এই ঘটনা নতুন আশার বার্তা হয়ে দেখছেন অনেকেই।

আরটিভি/এআর