images

দেশজুড়ে

সোনারগাঁয় আ.লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার পাঁচ

রোববার, ২৪ মে ২০২৬ , ০৮:৩২ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৩ মে) দুপুরে তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সোনারগাঁ থানায় এই মামলাটি করেন। 

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন— সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ।

আরও পড়ুন
Web-Image---Copy

মাগুরায় ৭ম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

পুলিশ জানিয়েছে, নাশকতার অভিযোগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হিমেল, মুরাদ, নূর হোসেন, মোখলেস ও শফিকুল ইসলাম নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে